২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সাড়ে ৫৯ ভরি সোনাসহ আটক ১

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া থেকে সাড়ে ৫৯ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া থেকে সাড়ে ৫৯ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নাসির উদ্দীন কারিকরকে (৪৫) আটক করা হয়। তিনি জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আব্দুল্লাহ কারিকরের ছেলে। গোয়েন্দা পুলিশের এসআই সাইদুর রহমান বাদি হয়ে চোরাচালানের অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমান উল্লাহ আমান জানান, নাসিরের দেহ তল্লাশি করে তার জ্যাকেটের পকেট থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন সাড়ে ৫৯ ভরি। এর বর্তমান বাজারমূল্য ৩১ লাখ ২৮ হাজার ১৫২ টাকা বলে জানায় পুলিশ। নাসিরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সোনা পাচারে সঙ্গে জড়িত বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে আটক নাসির সাংবাদিকদের কাছে বৈধভাবে সোনা ক্রয়-বিক্রয়ের ব্যবসা করছে দাবি করলেও এর পক্ষে কোনো কাগজ-পত্র দেখাতে পারেনি। বিকালে নাসিরকে সদর থানায় হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১৪৪ ঘ.