২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ সফল করতে ‘ঝাপিয়ে পড়ার’ আহ্বান

প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ‘ঝাপিয়ে পড়ার’ আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ‘ঝাপিয়ে পড়ার’ আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রামে এক সমাবেশে বিএনপির নেতারা বলেন, আন্দোলন ছাড়া এখন আর কোনো বিকল্প পথ নেই। বৃহস্পতিবার সকালে গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এর আগে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১০৭ ঘ.