২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত থেকে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

লালমনিরহাট/পঞ্চগড়, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত থেকে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। লালমনিরহাট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোরে পাটগ্রামের পানবাড়ি সীমান্তের কলসীর মুখ এলাকায় কাঁটাতার সংলগ্ন নিজ জমিতে কাজ করার সময় কৃষক সিরাজুলকে (৩৫) নিয়ে যায় বিএসএফ। বিজিবির জানায়, এ ঘটনায় দুপুর ১২টায় পাটগ্রাম পানবাড়ি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল খালেক ও কুচবিহার ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের জিগাতলী কোম্পানি কমান্ডার এ সি ল্যাকরাজ বৈঠক করেন। সুবেদার আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, বৈঠকে বিএসএফ সিরাজুলকে ফেরত দিয়েছে। এদিকে পঞ্চগড় প্রতিনিধি জানান, বুধবার বিকালে তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকায় বাড়ির পাশে হারিয়ে যাওয়া একটি ছাগল খুঁজতে গেলে বিএসএফ সদস্যরা আহসানউল্লাকে (৩৫) ধরে নিয়ে যায়। বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার শাজাহান সাংবাদিকদের বলেন, তাকে ফেরত চেয়ে ভারতীয় হাফতিয়াগছ ফাঁড়ি ক্যাম্পে দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে ওইদিন রাতে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে তাকে ফেরত দেয়া হয়। আহসানউল্লাহ জানান, নিয়ে যাওয়ার পর বিএসএফ সদস্যরা নির্যাতন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৮ ঘ.