২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ইটভাটার আগুনে নিহত ২ শ্রমিক

লক্ষ্মীপুর সদরে ইটভাটার আগুনে দগ্ধ হয়ে দুই শ্র্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

লক্ষ্মীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদরে ইটভাটার আগুনে দগ্ধ হয়ে দুই শ্র্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে মেসার্স মাস্টার ব্রিক্স ম্যানুফ্যাকচারিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের ভুলু (১৮) ও আবুল বাশার (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটার চিমনীতে জ্ভালানি কাঠ দিতে গিয়ে আগুনে পড়ে যান ভুলু। পরে তাকে বাঁচাতে গিয়ে আবুল বাশারও পড়ে যান। প্রচণ্ড আগুনের তাপে অল্প সময়ের মধ্যেই তাদের মৃত্যু হয়। ইটভাটার মালিক মো. মহিনউদ্দিন বলেন, লাশ দু’টি তাদের গ্রামের বাড়িত পাঠিয়ে দেয়া হয়েছে। লক্ষ্মীপু সদর থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, বিষয়টি কোম্পানীগঞ্জ থানায় অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।