২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

শেরপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শেরপুর জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টি, যুদ্ধাপরাধ মামলা বাধাগ্রস্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১২ জনকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে এক দিনের হেফাজতে নেয়া হয়েছে। তারা হলেন, একেএম শফিকুল ইসলাম শান্ত (২৮), শওকত হোসেন (৪৫), ফরিদুল ইসলাম (৪০), সারোয়ার (২৮), শামীম (২৫), কামরুল হাসান (২৬), বেলায়েত হোসেন (৩০), মহির উদ্দিন (৫৫), বিল্লাল হোসেন (৩০), তারা মিয়া (৩০), হাবিবুর রহমান কালু (৩৪) ও আক্তারুজ্জামান (৩০)। এছাড়া অপর ছয় জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তারা হলেন- সোহেল রানা (১৮), মো. মুরাদ (১৮), আনছার আলী (৪৫), এনামুল হক (৪০), মো. মামুন (৩২) ও সোহেল সরকার সবুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৭ ঘ.