রংপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সব শ্রেণির পাঠকের পত্রিকা হওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে রংপুরের ‘দৈনিক বাহের সংবাদ’।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় স্থানীয় আরডিআরএস মিলনায়তনে এক প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।
পত্রিকার সম্পাদক আজিজুর রহীম পিউ জানান, আধুনিক প্রযুক্তিতে ছাপা আট পৃষ্ঠার এই পত্রিকাটি হবে রঙিন।
প্রকাশনা উৎসবে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিজুর রহীম পিউ ছাড়াও নির্বাহী সম্পাদক রানা মাসুদ, সম্পাদক ম-লীর সভাপতি শাহেদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী রওনাক হোসেন, রংপুর জেলা পরিষদ প্রশাসক রেজিনা রাজ্জাক, দৈনিক দাবানল সম্পাদক খন্দকার গোলাম মোস্তফা বাটুল, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন এবং সৈয়দ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২২ ঘ.
bdnews24