২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: ইটভাটা মালিককে জরিমানা বরিশালে

দূষণের অভিযোগে বরিশালের উজিরপুরে সাত ইটভাটা মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

বরিশাল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূষণের অভিযোগে বরিশালের উজিরপুরে সাত ইটভাটা মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিউল্লাহ ও মো. রুবেল মাহ্মুদ তাদেরকে সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উজিরপুরের মেসার্স ফকির ব্রিকস, মেসার্স মাইনুল ব্রিকস, মেসার্স মোস্তফা ব্রিকস, মেসার্স ফাইভ স্টার ব্রিকস, মেসার্স মহসিন ব্রিকস এর প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এস বি এফ ব্রিকস ১ লাখ টাকা ও মেসার্স খান ব্রিকস থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একটি ড্রাম চিমনী ও সাড়ে ১৭ হাজার মণ জ্বালানি কাঠ এবং একটি ডিজেল মেশিন জব্দ করা হযেছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০০ ঘ.