২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গৃহবধূ খুন, স্বামী কনস্টেবল গ্রেপ্তার

যশোরের কেশবপুরে মঙ্গলবার রাতে পিটিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

যশোর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েডিন্টফোর ডটকম)- যশোরের কেশবপুরে মঙ্গলবার রাতে পিটিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ সুমী ইসলাম (২৫) কেশবপুর থানার কনস্টেবল রফিকুল ইসলামের স্ত্রী। ঘটনায় জড়িত সন্দেহে বুধবার কনস্টেবল রফিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কনস্টেবল রফিক (৩০) নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ে গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। আট বছর আগে খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের ইকরাম আলী ফকিরের মেয়ে সুমীর সঙ্গে রফিকুলের বিয়ে হয়। রাব্বি (৫) নামে তাদের এক ছেলে আছে। নিহতের বাবা ইকরাম আলী ফকির অভিযোগ করেন, রাতে রফিক মাতাল হয়ে থানা কোয়ার্টোরের বাসায় ফিরে স্ত্রীকে বেদম পিটিয়ে আহত করে। পরে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১০টায় তিনি মারা যান। কেশবপুর থানার ওসি আব্দুল জলিল বলেন, রাতে নিহতের বাবা ইকরাম আলী ফকির থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সকালে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৯ ঘ.