যশোর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরে বুধবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির আকস্মিক মিছিলের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ।
এ সময় রায়হান ও ইনতাজ নামের দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তাদের বাড়ি মণিরামপুর উপজেলায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে শহরের মিস্ত্রিখানা রোডে শ্লোগান দিয়ে মিছিলের উদ্যোগ নেয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চারদিক থেকে তাদের ঘিরে ফেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি ছাড়া জামায়াত ও শিবিরের সমর্থকরা মিছিল বের করায় ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
এ সময় লাঠিপেটা করা বলে স্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.
bdnews24