নীলফামারী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীমাড়াই নিজপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৩১টি পরিবারের ঘরবাড়ি, ধান-চাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি রান্নাঘর থেকে আগুনের এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নীচে অবস্থান করছে। বুথবার সকালে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে একটি শাড়ি, একটি লুঙ্গী ও একটি চাদর বিতরণ করেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী।
নীলফামারনী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পলাশ চন্দ্র মদক জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাহাজ উদ্ধীনের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে নীলফামারী ও ডোমার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই ওইসব পরিবারের ঘরবাড়ি, ধান-চাল, আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৬ ঘ.
bdnews24