২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেম্পো শ্রমিকের অবরোধে মহাসড়কে দীর্ঘ জট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের ইকবাল আজাদের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা ও টেম্পুর শ্রমিক ও মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের ইকবাল আজাদের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা ও টেম্পুর শ্রমিক ও মালিকরা। বুধবার সকাল সাড়ে ১০টায় পাঁচ শতাধিক সিএনজি টেম্পো নিয়ে ইকবালের সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে অবরোধ করে তারা। এতে আশুগঞ্জ থেকে বিশ্বরোডের মোড় হয়ে শাহাবাগপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয় বলে এক চালক জানিয়েছে। গত ২১ অক্টোবর সন্ধ্যায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল আজাদ নিহত হন। নিহত ইকবালের ছোট ভাই প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ জানান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সকাল ১১টায় বিশ্বরোড মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহসড়ক অবরোধ করে কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় এক সমাবেশে প্রকৌশলী জাহাঙ্গীর আজাদসহ অন্যরা বক্তৃতা করেন। পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা দুপুরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৭ ঘ.