রংপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর থেকে আরো একটি দৈনিক পত্রিকার যাত্রা শুরু হচ্ছে।
বুধবার আনুষ্ঠানিক প্রকাশনা উৎসবের মধ্যদিয়ে ‘দৈনিক বাহের সংবাদ’ নতুন কলেবরে প্রকাশিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে স্থানীয় আরডিআরএস মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।
পত্রিকার সম্পাদক আজিজুর রহীম পিউ জানান, আধুনিক প্রযুক্তিতে ছাপা আট পৃষ্ঠার এই পত্রিকাটি হবে রঙিন।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংসদ সদস্য টিপু মুন্সি, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, জেলা প্রশাসক ফরিদ আহমেদ, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নেতা আব্দুল জলিল ভূঁইয়া ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী রওনাক হোসেন।
সম্মানীত অতিথিদের মধ্যে রয়েছেন দৈনিক দাবানলের সম্পাদক গোলাম মোস্তফা বাটুল, রংপুৃর প্রেস ক্লাবের সভাপতি ফজলুৃল হক, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হোসেন লালু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোছাদ্দেক হোসেন বাবলু, দৈনিক যুগের আলোর সম্পাদক মমতাজ শিরীন ভরসা, রংপুর তেল-গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহবায়ক সৈয়দ মামুনুর রহমান মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য এবং রংপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক বাহের সংবাদ এর সম্পাদক ম-লীর সভাপতি শাহেদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৫২ ঘ.
bdnews24