যশোর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চলতি শিক্ষাবর্ষে ভর্তির সময় একদিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল।
তিনি বলেন, ভর্তি পরীক্ষায় এ, বি ও সি ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তির জন্য ৪ ও ৫ ডিসেম্বর সময় নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু ৪ ডিসেম্বর হরতালের কারণে এ সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। এখন ৬ ডিসেম্বরও ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪১ ঘ.
bdnews24