কিশোরগঞ্জ, ০৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে মঙ্গলবার আটক এক আসামি পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে।
যৌতুকের একটি মামলায় সকালে সদরের বৌলাই ইউনিয়নের একটি বাজার থেকে মো. ছালেককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আটক করেন হাতকড়া লাগিয়ে মোটরসাইকেল চালু করার সময় সে দৌড় দেয়।
পুলিশ পিছু ধাওয়া করেও তাকে ধরতে ব্যর্থ হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24