২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে বাস চাপায় নিহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সোমবার রাতে বাস চাপায় এক প্রাইভেটকার চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় সোমবার রাতে বাস চাপায় এক প্রাইভেটকার চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এরা হলেন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের নজরুল ইসলাম (২৮) এবং তার সহকারী দৌলতপুর গ্রামের সোহান মিয়া। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চারিগাঁও এলাকায় রাত আড়াইটায় এ দু’জন তাদের বিকল হওয়া প্রাইভেট কারটি ঠেলে সামনে নিচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৮ ঘ.