২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ছয়টি বসত ঘর

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মোগলটুলি এলাকায় আগুনে পুড়ে গেছে ছয়টি বসত ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মোগলটুলি এলাকায় আগুনে পুড়ে গেছে ছয়টি বসত ঘর। মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মচারী কনক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৩১৫ ঘ.