২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পৌর মেয়রের প্রতিষ্ঠানের সামনে বোমা বিস্ফোরণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সভাপতি জীবননগর পৌরসভার মেয়র নোয়াব আলীর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

চুয়াডাঙ্গা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সভাপতি জীবননগর পৌরসভার মেয়র নোয়াব আলীর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে এই হাতবোমা বিস্ফোরণের ঘটনাটি সাজানো বলে সন্দেহ করছে পুলিশ। জীবননগর থানার ওসি শাহজাহান খান জানান, ওখানে একটি জর্দার কৌটা দিয়ে তৈরি হাত বোমা বিস্ফোরণ করা হয়েছে। “এ ঘটনা সাজানো ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।” থানায় একটি সাদারণ ডায়রিতে এ হাত বোমা বিস্ফোরণের ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। জীবননগর পৌর মেয়র নোয়াব আলী ২০০৪ সালেও তার উপর বোমা হামলা হয়েছে উল্লেখ করে বলেন, “জীবননগর পৌর মেয়র নোয়াব আলী জানান, রাত ১০টার দিকে জীবননগরের দত্তনগর সড়কে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটি হাতবোমা ছুড়ে মারে অজ্ঞাত সন্ত্রাসীরা।” “ওই সময় ব্যবসা প্রতিষ্ঠানে কেউ ছিল না।” “রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, পুলিশ খুব দেরিতে এসে বোমার আলামত সংগ্রহ করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১২২ ঘ.