চুয়াডাঙ্গা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত প্রাইভেট শিক্ষক লাভলু হোসেনের (২৮) বাড়ি একই গ্রামে। তার বাবার নাম নুহু হোসেন।
এ ঘটনায় সোমবার দুপুরে ধর্ষিতার পিতা বাদী হয়ে দামুড়হুদা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ সন্ধ্যায় আসামি লাভলু হোসেনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রোববার বেলা ১১ টার দিকে শিক্ষক লাভলু তার বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০১০ ঘ.
bdnews24