২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআইয়ের সনদ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসটিআইয়ের সনদ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিকদের একমাস করে কারাদণ্ড দেয়া হয়। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন এ আদেশ দেন। বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর নন্দনকাননের বৌদ্ধ মন্দির সড়কের মেসার্স সিটিজি ড্রিংকিং অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা এবং লালখান বাজারের চানমারি রোড এলাকার মেসার্স এসটি ফুডস প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গভীর নলকূপের আবাসিক অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করায় সিটিজি ড্রিংকিং অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের সব যন্ত্রপাতি বাজেয়াপ্তে করতে ওয়াসাকে নির্দেশ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬৪০ ঘ.