নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গুদাম রোববার রাতে পুড়ে গেছে।
রাত সাড়ে ৩টার দিকে আগুন ধরে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় আড়াইলাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এ কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোদনাইল এলাকায় টিনের তৈরি ঝুটের (কাটা কাপড়) এই গুদামে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১২ ঘ.
bdnews24