২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই দড়িতে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ

দিনাজপুরের বিরলে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরলে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন- বিরল উপজেলার ধামইর ইউনিয়নের মাটিয়ান মণ্ডলপাড়ার যতিশ চন্দ্র রায়ের ছেলে পরিতোষ (২২) ও একই গ্রামের গেন্দু চন্দ্র রায়ের মেয়ে জানকি বালা (১৫)। বিরল থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিতোষ ও জানকির লাশ তাদের বাড়ির অদূরে কালিরথান ঢাকাইয়া বাগানে একটি মেহগনি গাছে একই দড়িতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। “লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” প্রেমঘটিত কারণে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তবে পরিতোষের বাবা যতিশ চন্দ্র ও জানকির বাবা গেন্দু চন্দ্র দাবি করেন যে তাদের ছেলেমেয়েদের মধ্যে ‘কোনো সম্পর্ক’ ছিল বলে তাদের জানা নেই। রাতে নিহতরা তাদের নিজ নিজ বাড়িতেই ছিল বলে জানায় দুই পরিবারই। যতিশ চন্দ্র জানান, পরিতোষ নোয়াখালীতে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি ২৯ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন। পুলিশ জানায় প্রকৃত ঘটনা জানতে ময়না তদন্তের প্রতিবেদন জন্য অপেক্ষা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৮ ঘ.