২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন নির্মাতা প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ আইন লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে রাজধানীতে একটি নির্মাতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে রাজধানীতে একটি নির্মাতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাতা প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেড ফার্মগেটের ইন্দিরা রোডে সাউথ সিমফোনি নামে একটি বহুতল ভবন নির্মাণ করছে। পরিবেশ আইন লঙ্ঘন করে ভবনটি নির্মাণ করায় প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ২০১০ সালে ইন্দিরা রোডে বেইজমেন্টসহ ১৪তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি দেয়া হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে এর ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হবার পরও প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ অব্যাহত রাখে। ১৬ কাঠা জমির মধ্যে সাড়ে ৮ কাঠা জমিতে এ আবাসিক ভবনটি নির্মিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৮০০ ঘ.