ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার খুলনায় ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে হারিয়েছে বাংলাদেশ, যা ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সাহারা কাপ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৬০২ ঘ.
bdnews24