২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

চাঁদপুর শহরে মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ শুরু হয়েছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চাঁদপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ শুরু হয়েছে শনিবার। সন্ধ্যায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। অবশ্য পরে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মেলা মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন। প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি ও চলচ্চিত্র। এছাড়া থাকছে মুক্তিযুদ্ধের সময়ের দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনীর জন্য স্মৃতি সংরক্ষণ প্রদর্শনী স্টল। শিশুদের বিনোদনের জন্য মাঠে থাকবে পুতুল নাচ ও নাগর দোলা। এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২১ বছরে পদার্পণ করছে। এবার মেলা প্রাঙ্গনে ১৫১টি বাণিজ্যিক স্টল থাকবে। ১৯৯২ সালে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৪০ ঘ.