২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে নৌকাবাইচ

মুন্সীগঞ্জের ধলেশ্ব^রী নদীতে শনিবার নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০১, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের ধলেশ্ব^রী নদীতে শনিবার নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদারীপুরের সুকুমার বাইন ও তার সঙ্গী মাল্লারা সম্মিলিতভাবে প্রথম স্থান অধিকার করেছেন। বিকালে মিরকাদিম থেকে বাইচ শুরু হয়ে তিন কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। সিলেট, ভৈরব, চাঁদপুর, বরিশাল ও খুলনা অঞ্চলের বিজয়ী প্রতিযোগীদের ৩৪টি নৌকা এখানে অংশ নেয়। একটি বেসরকারি টেলিকম কোম্পানির সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা শেষে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাইচ দেখতে আসা কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নদী তীরে ভিড় করা ছাড়াও নৌকা কিংবা লঞ্চ ভাড়া করে নেচে গেয়ে আনন্দ উপভোগ করে প্রায় সব বয়সের মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএস/ডিডি/২২১৮ ঘ.