চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে মিয়ানমারের ২০ নাগরিকসহ ৩২ জনকে আটক করেছে নৌবাহিনী।
শনিবার সকালে বন্দরের বহির্নোঙ্গরের কুতুবদিয়া চ্যানেলের কাছে ইঞ্জিনচালিত নৌকা থেকে তাদের আটকের পর পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
এদের মধ্যে ২০ জন মায়ানমারের নাগরিক এবং বাকি ১২ জন বাংলাদেশের।
পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দরের বহির্নোঙ্গরের কাছে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে নৌ সদস্যরা তাদের আটক করেছেন।”
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ওই নৌকায় উঠেছিল বলে ধারণা করছেন নৌ সদস্যরা।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪০ ঘ.
bdnews24