২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

পাঁচ দিনেও মাদারীপুরের কালকিনি উপজেলার নিখোঁজ ব্যবসায়ী লোকমান শিকদারের সন্ধান মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

মাদারীপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিনেও মাদারীপুরের কালকিনি উপজেলার নিখোঁজ ব্যবসায়ী লোকমান শিকদারের সন্ধান মেলেনি। শনিবার সকালে কালকিনি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের দাবি জানান। লোকমান শিকদারের স্ত্রী শারমিন নাহার সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের বালু ব্যবসায়ী লোকমান শিকদার বুধবার (২৮ নভেম্বর) একটি মামলায় বরিশাল জজ আদালতে হাজিরা দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি। ওইদিন দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তিনি (শারমিন) কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার স্বামীর সঙ্গে বালু ব্যবসা নিয়ে কয়েকজনের বিরোধ ছিল। তবে তিনি তাদের নাম বলেননি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাইদুল শিকদার, হুমায়ুন শিকদার ও সরোয়ার শিকদার। কালকিনি থানার ওসি এ কে এম শাহিন মন্ডল জিডির কথা স্বীকার করে বলেন, তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৮ ঘ.