গাজীপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রাইভেটকার চাপায় শুক্রবার এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত মজনু মিয়া (৩৮) স্থানীয় এপেক্স ফুটওয়্যার কারখানায় কাজ করতেন।
ঢাকা-টাঙ্গাইল সড়কের সফিপুর বাজার এলাকায় বিকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মজনু মিয়া সড়ক অতিক্রমের সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, মজনুর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাইভেটকারটি আটক করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24