ঝালকাঠী, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর নলছিটি উপজেলায় শুক্রবার বাস চাপায় বাবা ও তার চার বছরের ছেলের মৃত্যু হয়েছে।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নলছিটি জিরো পয়েন্টে এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার তীমিরকাঠী গ্রামের মো. জসিম (৩৫) ও জিয়া (৪)।
এ ঘটনার রপ বিক্ষুব্ধ এলাকাবাসী একঘণ্টা সড়ক অবরোধ করেছে। পরে পুলিশ বাসটিকে আটক করলে তারা অবোরোধ তুলে নেয়।
নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ছেলেকে কোলে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন জসিম।
বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাসটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৪ ঘ.
bdnews24