২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ নির্বাচন সভাপতি শাহেদ, সাধারণ সম্পাদক ইলিয়াস

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সমকালের প্রধান প্রতিবেদক শাহেদ চৌধুরী সভাপতি এবং আমার দেশ এর কূটনীতিক প্রতিবেদক ইলিয়াস খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সমকালের প্রধান প্রতিবেদক শাহেদ চৌধুরী সভাপতি এবং আমার দেশ এর কূটনীতিক প্রতিবেদক ইলিয়াস খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৯৩৫ জন ভোটারের মধ্যে ৮০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্তের জিয়াউল কবির সুমন। সভাপতি পদে জয়ী শাহেদ চৌধুরী (দৈনিক সমকাল) পেয়েছেন ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলামেইল২৪.কম এর আসাদুজ্জামান সম্্রাট পেয়েছেন ১৪১ ভোট। সহসভাপতি পদে ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিয়াউল কবির সুমন (দিগন্ত টিভি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্যাট্রিক ডি কস্তা (মাইটিভি)। সাধারণ সম্পাদক পদে- ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান (দৈনিক আমার দেশ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ২৬৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। তার প্রতিদ্বন্দ্বী শুক্কুর আলী শুভ পেয়েছেন ২৫৪ ভোট। অর্থ সম্পাদক পদে ৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম (ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস), তার প্রতিদ্বন্ধী হাসান আরিফ পেয়েছেন ১৮৯ ভোট। সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (গাজী টিভি) ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওসমান গনি বাবুল (আরটিভি) পেয়েছেন ২১৯ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে মেহদী আজাদ মাসুম (প্রাইম খবর) ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান (দৈনিক জনতা) পেয়েছেন ২৫৩ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ভোটের ক্রম অনুসারে মোরসালীন নোমানী (বাংলাদেশ সংবাদ সংস্থা), হাসান জাহিদ তুষার (ডেইলি স্টার), জামিউল আহসান শিপু (দৈনিক ইত্তেফাক), সাইদুল ইসলাম (এটিএন বাংলা), শেখ মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক ইনকিলাব), মিথুন মোস্তাফিজ (বৈশাখী টেলিভিশন), জিয়াউল হক সবুজ (বাংলাভিশন) নির্বাচিত হয়েছেন। এবার ২১টি পদের মধ্যে সাত জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাতজন নির্বাহী সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ক্রম সংখ্যা নির্ধারণের জন্য তাদের ভোট গ্রহণ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- দপ্তর সম্পাদক- কাজী হাবিব (দৈনিক কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- শহীদুল ইসলাম (দৈনিক সূর্যোদয়), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোরসালিন আহমেদ (অর্থনীতি প্রতিদিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক - সাজ্জাদ হোসেন (বাংলাদেশ সংবাদ সংস্থা) ও নারী বিয়ষক সম্পাদক পদে- আইরিন নিয়াজি মান্না (দৈনিক যায়যায় দিন), কল্যাণ সম্পাদক নাজমুল আহমদ তৌফিক, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এএল/১৯১০ ঘ.