রাজশাহী বিশ্ববিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যের বাসভবনের টেলিফোন, বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার সকালে উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে।
উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, “আমাকে ক্যাম্পাসে ঢুকতে না দেয়নি তারা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে আমার বাসার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”
“শিক্ষার্থীদের জিম্মী করে অত্যন্ত পরিকলল্পিতভাবে একটি মহল আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রুয়েটকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছে।”
নিয়োগ বানিজ্য, টেন্ডারবাজিসহ নানান অনিয়ম দুর্নীতি বন্ধ করায় আন্দোলনকারীদের আঁতে ঘা লেগেছে।
তিনি আরো বলেন, “ রাজনৈতিক মহলের একজন কর্তা ব্যক্তির নির্দেশে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।”
গত ১৩ নভেম্বর উপাচার্যের বিরুদ্ধে জামায়াত-বিএনপি তোষণের অভিযোগ করে রুয়েটের বঙ্গবন্ধু পরিষদ থেকে পদত্যাগ দাবি করা হয়। এরপর ১৬ নভেম্বর থেকে ‘ঐক্য পরিষদ’ ব্যানারে উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।
ঐক্য পরিষদের আহ্বায়ক ড. এনএইচএম কামরুজ্জামান সরকারকে পরিষদের বলেন, “ফলাফল কেলেঙ্কারীসহ বেশ কয়েকটি অনিয়মে জড়িয়ে পড়ায় ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০১ ঘ.
bdnews24