২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের নছুখালী খালে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার কারবারী (৪১) শ্যামনগর উপজেলার গোলাখালী গ্রামের সোহরাব কারবারীর ছেলে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তৌফিকুল ইসলাম জানান, ভোরে আব্দুস সাত্তারসহ কয়েক জেলে বন বিভাগের অনুমতিতে না নিয়ে সুন্দরবনের ভেতরে মাছ ধরতে যান। তারা বনের কৈখালী স্টেশনের নছুখালী খালে মাছ ধরছিল। “সকাল সাড়ে ৯টার সময় আকস্মিক একটি বাঘ সাত্তারকে আক্রমণ করে বনের ভিতরে টেনে নিয়ে যায়।” তার সঙ্গী জেলেরা বৈঠা, দা, লাটিসোটা নিয়ে বাঘটিকে ধাওয়া করে। এক পর্যায়ে বাঘটি আহত আব্দুস সাত্তারকে ফেলে বনের ভিতরে পালিয়ে যায়। সাত্তারকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭৪৪ ঘ.