২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ভোলার চরফ্যাশনে মালবাহী ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 06:12 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ভোলা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশনে মালবাহী ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার বিকালে চরফ্যাশন-কাসেমগঞ্জ সড়কের মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন (১৩) জিন্নাগড় ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার শাহে আলমের ছেলে। সে দক্ষিণ জিন্নাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আলামিন রাস্তা পারাপারের সময় চরফ্যাশনগামী এস এ এন্টারপ্রাইজ নামের একটি মালবাহী ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হয়। চরফ্যাশন থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০৩ ঘ.