কুমিল্লা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলায় এক যুবক খুন হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ভারেল্লায় খুন হন ওই এলাকার আব্দুর রবের ছেলে আজাদ হোসেন (৩৫)।
ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই মাসুদ হোসেন (২৫) পালালত রয়েছেন। হত্যাকাণ্ডের জন্য তাকে সন্দেহ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, পারিবারিক বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটছে।
তিনি বলেন, মাসুদ হোসেন সন্ধ্যায় দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই আজাদ মারা যান বলে জানিয়েছে এলাকাবাসী।
ঘটনার পর থেকেই মাসুদ পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৫ ঘ.
bdnews24