২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে নির্যাতন বিএসএফের

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশি এক যুবককে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

নওগাঁ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশি এক যুবককে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সইবুর রহমান নামে আহত ওই যুবককে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন দুয়ারপাল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সইবুর (৩৭) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গৈগ্রামের প্রয়াত জামাল উদ্দীনের ছেলে। তিনি পোরশার দুয়ারপাল গ্রামের প্রয়াত বিসারত আলীর মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসেবে সেখানে বসবাস করে আসছিলেন। আহত সইবুর রহমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, সইবুর মঙ্গলবার সন্ধ্যায় দুয়ারপাল সীমান্ত দিয়ে বাড়ি আসার সময় ভারতের টিকাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করে। পরে রাতে বাংলাদেশ সীমান্তে এনে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন জানতে পেরে রাত ১০টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান সইবুর। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি হাসপাতালে গিয়ে সইবুরের সঙ্গে কথা বলে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৬ ঘ.