ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্য দেশগুলোর সর্বসম্মত ভোটে এক বছরের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কাউন্সিল সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়- বুধবার অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছে।
নির্বাচনের পর জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ আব্দুল হান্নান নিজ দেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন।
এটি আইওএম এর সর্বোচ্চ পরিচালনা পর্ষদ, যা সংস্থাটির সব ধরনের কৌশল নির্ধারণ করে থাকে। ১৪৬টি সদস্য রাষ্ট্র নিয়ে আইওএম গঠিত। ২০১১ সালে বাংলাদেশ সংস্থাটির প্রথম ভাইস চেয়ারম্যান হয়।
বাংলাদেশের সভাপতিত্বে আগামী বছর নিউইয়র্কে আন্তর্জাতিক অভিবাসন ও উন্নয়ন বিষয়ে উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএ/২১২৭ ঘ.
bdnews24