ঝিনাইদহ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী বাজারের পাশে দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের নাম নুরে আলম জোয়ার্দ্দার (৪৫)। তিনি শহরের চাকলাপাড়ার জলিল জোয়ার্দ্দারের ছেলে।
ঝিনাইদহ থানার এসআই মনির হোসেন জানান, সকালে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ যাওয়ার পথে নুরে আলমতে যশোরগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১১৫ ঘ.
bdnews24