২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহদ্দারহাট ফ্লাইওভার প্রকল্পে নতুন পরিচালক

গার্ডার ভেঙে হতাহতের ঘটনার চার দিনের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্ডার ভেঙে হতাহতের ঘটনার চার দিনের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী-১ কাজী হাসান বিন শামস্ এ দায়িত্ব পেয়েছেন। বহদ্দারহাটে নির্মানাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে পড়ার ঘটনার পর গত সোমবার এক আদেশে ফ্লাইওভার প্রকল্পের পরিচালক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী তানজীব হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করে করা হয় বুধবার দুপুরে নতুন প্রকল্প পরিচালক নিয়োগের তথ্য জানান সিডিএ’র প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “অন্তর্বতীকালীন সময়ের জন্য তাকে ফ্লাইওভারের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। তবে সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।” বহদ্দারহাটের শাহ আমানত সংযোগ সড়কের বহদ্দারবাড়ি পুকুরের সামনে শনিবার সন্ধ্যায় ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএল/১৭৪১ ঘ.