২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমন অসুস্থ, অভিযোগ গঠনের তারিখ পেছাল

লিমন অসুস্থ থাকাায় তার বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্র মামলায় অভিযোগ গঠনের দিন আবার পিছিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঝালকাঠী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিমন অসুস্থ থাকাায় তার বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্র মামলায় অভিযোগ গঠনের দিন আবার পিছিয়েছে আদালত। বুধবার ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল-২ আদালতে লিমনের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। ভারপ্রাপ্ত বিচারক মনজুরুল ঈমাম এ মামলায় অভিযোগ গঠনের জন্য ২৮ জানুয়ারি নতুন দিন ধার্য্য করেন। ২০১১ সালের ২৩ মার্চে কলেজ ছাত্র লিমন হোসেন র‌্যাবের গুলিতে আহত হয়ে পা হারান। এ নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়। লিমনের আইনজীবী মানিক আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পা হারানো ছাড়াও বাম কানে আঘাতের চিকিৎসা চালিয়ে আসছে সে। গত ২০ অগাস্ট ঈদের দিনের বিকেলে র‌্যাবের কথিত সোর্স ইব্রাহিম মা-ভাইসহ তার উপর হামলা চালায়। এতে আহত হয়ে তার কানের সমস্যা বেড়ে যায়। বরিশাল শেবাচিমের নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিমনের কানের পর্দা ছিঁড়ে গেছে।” “আমি ওকে ঢাকা পিজি হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রাণ গোপালের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০৩ ঘ.