২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

গাজীপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সদর উপজেলার মালেকের বাড়ির এলাকার আসরা সোয়েটার কারখানার শ্রমিকদের অক্টোবরের বকেয়া বেতন মঙ্গলবার পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল মালিক পক্ষ। কিন্তু রাত ৮টা পর্যন্ত অপেক্ষার পরও বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ রাত সোয়া ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এই মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। শিল্পাঞ্চল পুলিশ (জোন-২) গাজীপুর’র সহকারি পরিচালক একেএম মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিশ্রুত সময়ে বকেয়া বেতন না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাত সাড়ে ৮টার দিকে তারা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩০০ ঘ.