ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে এক ঠিকাদার আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম ইমান আলী (৩৮)।
বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমান বাড্ডা বাজারের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। হঠাৎ পাঁচ/ছয় যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
খোকন নামে তার এক প্রতিবেশী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। তার পায়ে তিনটি ও কোমরে দুটি গুলি লেগেছে।
তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৫৬ ঘ.
bdnews24