ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট উপসচিবসহ প্রশাসনের ১১ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একাধিক আদেশে এসব রদবদল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মীর জহিরুল ইসলামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ও মজিবুর রহমানকে অর্থ বিভাগে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব শাহ নেওয়াজ চৌধুরীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
বিজি প্রেসের উপ-পরিচালক আব্দুল বারিককে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়।
এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক কেএম আলী আজম, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোশাররফ হোসেন ও ভূমি মন্ত্রণালয়ের মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব হাবিবুর রহমানকে ওএসডি করা হয়।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ আবুল হাশেমকে ফেনীর এডিসি পদে বদলি করা হয়েছে।
এছাড়া বগুড়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনকে জামালপুরে এবং মাদারীপুরের শিবচর উপজেলার ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাসকে রাজবাড়ীর এডিসি নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এইচএ/২১১৮ ঘ.
bdnews24