২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কর্মশালা শুরু

প্রতিবন্ধী নারী ও শিশুদের কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী নারী ও শিশুদের কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে। তেজগাঁও থানার পাশে ভিকটিম সাপোর্ট সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সেন্টারের কর্মকর্তা এবং সহযোগী মানবাধিকার সংগঠনগুলোর একজন করে প্রতিনিধিসহ মোট ২৫ জন অংশ নিচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্স (এসডিএসএল) এর যৌথ উদ্যোগে অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ‘প্রতিবন্ধিতা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং বাংলা ইশারা ভাষা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আব্দুল জলিল ম-ল। এসডিএসএল সভাপতি ওসমান খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী সহায়তা ও তদন্ত বিভাগ, ডিএমপি) আয়েশা সিদ্দিকা এবং এসডিএসএল’র সাধারণ স¤পাদক এম আই চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ কমিশনার (ভিকটিম সাপোর্ট সেন্টার) রওনক জাহান। অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিল ম-ল বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টার নারী ও শিশুদের সহায়তায় সক্রিয় রয়েছে। এই প্রশিক্ষণ ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তাদের প্রতিবন্ধী নারী ও শিশুদের বৈচিত্র্যপূর্ণ জীবন ও অধিকার স¤র্পকে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। ওসমান খালেদ বলেন, প্রতিবন্ধী নারী এবং শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু পুলিশসহ অন্যান্য সেবা ও বিচার প্রক্রিয়ায় স¤পৃক্ত কর্মকর্তাদের প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধী মানুষদের অধিকার স¤পর্কে সঠিক ধারণা না থাকায় প্রতিবন্ধীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ভিকটিম সাপোর্ট সেন্টারের এই উদ্যোগ প্রতিবন্ধীদের ন্যায়বিচার প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করবে। এ কর্মশালায় বাংলা ইশারা ভাষা, নির্যাতিত প্রতিবন্ধী শিশু ও নারীদের তাৎক্ষণিক সেবা ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২১১২ ঘ.