ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এই অনুষদের ডীন ও ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শাহিদা রফিক এ তথ্য জানান।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ৩০০, ৩ ডিসেম্বর সকাল ন’টা থেকে বেলা ১টা পর্যন্ত মেধাক্রম ৩০১ থেকে ৬০০, বেলা ২টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মেধাক্রম ৬০১ থেকে ৯০০, ৪ ডিসেম্বর সকাল ন’টা থেকে বেলা ১টা পর্যন্ত মেধাক্রম ৯০১ থেকে ১২০০ এবং দুপুরে ১২০১ থেকে ১৫৯৩ মেধাক্রম এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
কোটায় আবেদনকারীদের পরে সাক্ষাৎকারের সময়সূচি জানানো হবে।
সাক্ষাৎকার গ্রহণের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেড শিট সঙ্গে আনতে বলা হয়েছে।
মূল গ্রেড শিট জমা দিতে ব্যর্থ হলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (http://kaunit.univdhaka.edu/) বা (www.admission.uivdhaka.edu) থেকে জানা যাবে বলে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২৬ ঘ.
bdnews24