২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

মারধরকারীকে গ্রেপ্তার করায় মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

মাগুরা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারধরকারীকে গ্রেপ্তার করায় মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। একইসঙ্গে শহরের ক্লিনিকগুলোতেও চিকিৎসকরা কাজ শুরু করেছেন। সোমবার রাতে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল থেকে চিকিৎসকরা কাজে যোগ দেন। এক রোগীর স্বজন কর্তব্যরত চিকিৎসককে মারধর করায় সোমবার সকাল থেকে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন। মাগুরা সদর থানার ওসি কেরামত আলী বলেন, চিকিৎসকের উপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় শহরের নিজনান্দুয়ালী এলাকার প্রয়াত জহিরুল ইসলাম টিপুর ছেলে মেহেদী হাসান বাপ্পিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা জেলা সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ডু বলেন, শনিবার রাতে শহরতলীর নান্দুয়ালী গ্রামের জহিরুল ইসলাম টিপু নামে এক রোগী স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু রাত ১০টার দিকে তার মৃত্যু হলে তার ছেলে মেহেদী হাসান বাপ্পি চিকিৎসককে গালাগাল দেয় এবং কিল ঘুষি মারে। বাপ্পিকে গ্রেপ্তার করায় কর্মবিরতি তুলে নেয়া হয়েছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫৩ ঘ.