মাগুরা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলা যুবদল ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের (জাসাস) দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে আটকরা হলেন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক খসরুল আলম ওরফে লাভলু (৩৫) এবং জাসাস সভাপতি এসএম তুহিন শেখ।
দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সোমবার সন্ধ্যায় বিএনপি’র দুই গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা এবং আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় তাদের আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৩ ঘ.
bdnews24