২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইটভাটা মালিক অপহৃত

ঝিনাইদহে এক ইটভাটা মালিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঝিনাইদহ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে এক ইটভাটা মালিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রাম থেকে কুমার পালকে (৫৫) অপহরণ করা হয়। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা জানান, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপহৃত ব্যবসায়ীর ছেলে সরজিৎ পাল জানান, অন্য দিনের মতো তার বাবা ইটভাটার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কালো পোশাক পরিহিত ৭/৮ জন সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। “কিছু দিন আগে সন্ত্রাসীরা হুমকি দিয়ে তার বাবার কাছ থেকে মোট টাকা চাঁদা আদায় করে।” আশেপাশের গ্রামবাসীরা জানায়, অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তারা গোঙ্গানোর শব্দ শুনতে পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৫ ঘ.