২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে নৈশ প্রহরী খুন

পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

পটুয়াখালী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান বলে জানায় পুলিশ। নিহত আব্দুল কাদের সিকদারের (৬৫) বাসা একই এলাকায়। সদর থানার এসআই মো. জাফর আহমেদ জানান, শহরের কলাতলা বাজারে রাতে পাহারায় থাকা ওই বৃদ্ধকে কে বা কারা কুপিয়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সজ্ঞাহীন অবস্থায় বাজারের রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। রাতে ওই বাজারের একটি দোকানে চুরি হয়েছে। চোরদের দেখে ফেলায় হয়তো তাকে কুপিয়ে চলে গেছে বলে ধারণা করছেন পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক/প্রতিনিধি/এমএইচপি/১২২৮ ঘ.