বেনাপোল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।
সোমবার সকালে সীমান্তের গাতিপাড়া গ্রামের আনিছুর রহমানের (২৮) স্ত্রী জাহানারা খাতুনের (২২) লাশ উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি হাসান হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জাহানারার সঙ্গে তার স্বামীর যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। রোববার রাতে আনিছুর স্ত্রীকে হত্যার পর গলাায় ফাঁস দিয়ে ঘরের আঁড়ায় ঝুলিয়ে রাখে বলে জাহানারার স্বজনরা অভিযোগ করেছেন।
সকালে জাহানারার ঝুলন্ত লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের সময় স্বামী আনিছুরকে আটক করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৮ ঘ.
bdnews24