২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে আগুন: জামায়াতের দেড়শ’ মামলার আসামি

নাটোরে মন্দিরে হামলা ও আগুন দেয়ার ঘটনায় জেলা আমির ও সেক্রেটারিসহ জামায়াতের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

নাটোর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে মন্দিরে হামলা ও আগুন দেয়ার ঘটনায় জেলা আমির ও সেক্রেটারিসহ জামায়াতের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলামের করা এ মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, মামলায় জামায়াতের জেলা আমির ইউনুছ আলী ও সেক্রেটারি দেলওয়ার হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রাতেই এ মামলার আসামি স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মচারী জামায়াতকর্মী জামাল হোসেন ও আফজাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জানান। শনিবার সন্ধ্যায় কাফুরিয়া বাজারে জামায়াতের একটি মিছিল শেষে কালী মন্দিরের হামলা এবং মূর্তিতে আগুন দেয়া হয়। এতে লক্ষ্মী প্রতিমার কাপড় ও চুল পুড়ে যায়। বিডিনিউজ টোয়েযন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৫ ঘ.